ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দুবাই রুটে বিশেষ ফ্লাইট ইউএস-বাংলার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

দুবাই রুটে বিশেষ ফ্লাইট ইউএস-বাংলার

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আজ বুধবার (৪ মার্চ) প্রথম বিশেষ ফ্লাইটটি (বিএস-৩৪১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। দুবাই থেকে একই ফ্লাইট (বিএস-৩৪২) স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ফিরবে। আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) দ্বিতীয় ফ্লাইটটি বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে দুবাই যাবে এবং স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে ফিরবে।

৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজে পরিচালিত এই বিশেষ ফ্লাইটে ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে এমন যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লেখ্য, দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলাসহ এমিরেটস ও এয়ার ইন্ডিয়াকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

টিকিট বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য হটলাইন ১৩৬০৫ অথবা মোবাইল ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দুবাই রুটে বিশেষ ফ্লাইট ইউএস-বাংলার

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আজ বুধবার (৪ মার্চ) প্রথম বিশেষ ফ্লাইটটি (বিএস-৩৪১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। দুবাই থেকে একই ফ্লাইট (বিএস-৩৪২) স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ফিরবে। আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) দ্বিতীয় ফ্লাইটটি বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে দুবাই যাবে এবং স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে ফিরবে।

৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজে পরিচালিত এই বিশেষ ফ্লাইটে ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে এমন যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লেখ্য, দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলাসহ এমিরেটস ও এয়ার ইন্ডিয়াকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

টিকিট বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য হটলাইন ১৩৬০৫ অথবা মোবাইল ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ