ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রমজানে সংযম: ইসলামের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

রমজানে সংযম: ইসলামের নির্দেশনা

পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনার মাধ্যমে মানুষের পাশবিক প্রবৃত্তি দমন হয় এবং রুহানি শক্তির বিকাশ ঘটে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, রোজা পালনের মধ্য দিয়ে মানুষ নিজের প্রবৃত্তির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ক্ষুধা ও পিপাসার অনুভবে জৈবিক চাহিদা হ্রাস পায় এবং মনুষ্যত্ব জাগ্রত হয়।

কোরআনে সর্বত্র মধ্যপন্থা অবলম্বনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। লোকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিয়েছিলেন সংযতভাবে চলতে এবং অহংকার পরিহার করতে। সুরা ফুরকানে ব্যয়ের ক্ষেত্রে অপব্যয় ও কার্পণ্য উভয় পরিহার করে মধ্যম পথ অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

ড. মজিদ আরও উল্লেখ করেন, কোরআনে বারবার সংযম ও সহনশীলতার উপদেশ দেওয়া হয়েছে। বনি ইসরাইল, লুত ও ছামুদ জাতির সীমা লঙ্ঘনের অশুভ পরিণতির দৃষ্টান্ত তুলে ধরে সতর্ক করা হয়েছে যে, মাত্রা অতিক্রমকারীকে আল্লাহ ভালোবাসেন না।

ব্যক্তি ও সামষ্টিক জীবনের প্রতিটি স্তরে সংযম ও সহনশীলতার চর্চাই একটি সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ সমাজ গড়ার ভিত্তি বলে মত দেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রমজানে সংযম: ইসলামের নির্দেশনা

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনার মাধ্যমে মানুষের পাশবিক প্রবৃত্তি দমন হয় এবং রুহানি শক্তির বিকাশ ঘটে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, রোজা পালনের মধ্য দিয়ে মানুষ নিজের প্রবৃত্তির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ক্ষুধা ও পিপাসার অনুভবে জৈবিক চাহিদা হ্রাস পায় এবং মনুষ্যত্ব জাগ্রত হয়।

কোরআনে সর্বত্র মধ্যপন্থা অবলম্বনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। লোকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিয়েছিলেন সংযতভাবে চলতে এবং অহংকার পরিহার করতে। সুরা ফুরকানে ব্যয়ের ক্ষেত্রে অপব্যয় ও কার্পণ্য উভয় পরিহার করে মধ্যম পথ অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

ড. মজিদ আরও উল্লেখ করেন, কোরআনে বারবার সংযম ও সহনশীলতার উপদেশ দেওয়া হয়েছে। বনি ইসরাইল, লুত ও ছামুদ জাতির সীমা লঙ্ঘনের অশুভ পরিণতির দৃষ্টান্ত তুলে ধরে সতর্ক করা হয়েছে যে, মাত্রা অতিক্রমকারীকে আল্লাহ ভালোবাসেন না।

ব্যক্তি ও সামষ্টিক জীবনের প্রতিটি স্তরে সংযম ও সহনশীলতার চর্চাই একটি সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ সমাজ গড়ার ভিত্তি বলে মত দেন তিনি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ