বরেন্দ্র অঞ্চলের তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে দুই বছর বয়সী শিশু সাজিদ একটি পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপে পড়ে মৃত্যুবরণ করার ঘটনায় আজ (রোববার) একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (BMDA) ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে পাঠানো নোটিশে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন। এছাড়া পরিত্যক্ত নলকূপগুলো সিল বা ভরাট করে নিরাপদ করার ব্যবস্থা নেওয়ার মতো অন্যান্য গুরুত্বপূর্ণ দাবি রাখা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় সব অরক্ষিত নলকূপ চিহ্নিত করে সেগুলোকে নিরাপদ করার ব্যবস্থা নিতে হবে। এছাড়া অবৈধ খনন ও নিরাপত্তাহীন ব্যবস্থার জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে দ্বিগুণ ব্যবস্থা গ্রহণ করা এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) প্রণয়ন করতে হবে।
আইনি নোটিশে বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩১ ও ৩২ উল্লেখ করে বলা হয়েছে, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকের জীবন ও নিরাপত্তা সুরক্ষা করা। যদি নির্ধারিত সময়ে দাবি বাস্তবায়ন না হয়, তবে হাইকোর্ট ডিভিশনে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করা হবে।
শিশু সাজিদের মৃত্যু স্থানীয় সমাজে গভীর শোক সৃষ্টি করেছে। পরিবার ও এলাকাবাসী নলকূপ সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থার দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছেন।
এই ঘটনার ফলে সরকার ও প্রশাসনিক কর্তৃপক্ষের দায়িত্ব ও সতর্কতার অভাব নিয়ে নতুন করে সামাজিক আলোচনা শুরু হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন