লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা-এ ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে। একই সঙ্গে জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত করা হয়।
অভিযান পরিচালনা করেন নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এসময় রায়পুর থানা পুলিশ ও রায়পুর পৌরসভা কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী দোকানের পণ্য ফুটপাতে রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলেন। এতে নারী, শিশু ও বয়স্করা চরম দুর্ভোগে পড়ছিলেন। একাধিক অভিযোগের ভিত্তিতে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ফুটপাতে রাখা বিভিন্ন দোকানের মালামাল সরিয়ে নেওয়া হয় এবং দায়ী ব্যবসায়ীদের তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, “ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। জনস্বার্থের পরিপন্থী কোনো কার্যক্রম বরদাশত করা হবে না। নিয়ম অমান্য করলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে শহরের শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে। প্রশাসন জানিয়েছে, জনদুর্ভোগ নিরসন ও শহরের সৌন্দর্য রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন