বিএনপি তথা নড়াইলের গণমানুষের আস্থার প্রতীক ও গণমাধ্যমবান্ধব নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের আন্তরিক উদ্যোগে নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে।
জানা গেছে, তিনি বর্তমানে হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন এবং হার্টের অপারেশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন। তার শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম সরাসরি যোগাযোগ করেন এবং সার্বিক সহায়তার আশ্বাস দেন।
এ সময় তিনি বলেন, নড়াইলের সাংবাদিক সমাজের যে কোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন। একজন প্রবীণ ও সম্মানিত সাংবাদিক হিসেবে এস এম আব্দুল হকের সুস্থতা কামনা করেন তিনি।
স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এমপির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন