চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্তের ওপারে নদী থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি যুবক তসিকুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে ভারত। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত দিয়ে তার মরদেহ হস্তান্তর করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এবং সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ।
পুলিশ ও বিজিবি জানায়, বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতের পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে তসিকুলের মরদেহ হস্তান্তর করে। এর আগে রাত সাড়ে ৭টায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশের পক্ষে মরদেহ গ্রহণ করেন পরিদর্শক সুকমল চন্দ্র দেবনাথ। তিনি জানান, “তসিকুলের ডান কাঁধ থেকে বুকে ছররা গুলির চিহ্ন রয়েছে।” রাতেই মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত তসিকুল বাখের আলী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্তের ওপারে ভারতের ভাগিরথী নদী থেকে তসিকুলের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। তিনি কয়েক সহযোগীসহ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন। তবে কার গুলিতে তসিকুলের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত করা যায়নি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন