হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা একযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বদলির আদেশ জারি হয়েছে। এতে দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকার প্রেক্ষাপটে প্রশাসনিক কার্যক্রমে সাময়িক বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১ মার্চ সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালমা রুমাইয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউএনও **লিটন চন্দ্র দে**কে **সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়**ে সংযুক্ত করা হয়।
একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমানের স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলামকে **শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়**ে মন্ত্রীর একান্ত সচিব হিসেবে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে বদলির আদেশ দ্রুত কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়।
তবে ৩ মার্চ পর্যন্ত ইউএনও লিটন চন্দ্র দে নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করেন। অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম মঙ্গলবার (৩ মার্চ) তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন বলে উপজেলা ভূমি অফিস সূত্র নিশ্চিত করেছে।
বদলির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ইউএনও লিটন চন্দ্র দে বলেন, এটি প্রশাসনিক রুটিন প্রক্রিয়ার অংশ।
এদিকে বদলির আগে ২ মার্চ সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম তার অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে বাহুবলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, কর্মকালীন সময়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন এবং উপজেলার মানুষের সহযোগিতা তিনি আজীবন স্মরণে রাখবেন।
উপজেলাবাসীর প্রত্যাশা, দ্রুত নতুন কর্মকর্তাদের পদায়ন ও দায়িত্ব গ্রহণ নিশ্চিত হলে বাহুবলের প্রশাসনিক কার্যক্রমে স্থিতিশীলতা ফিরে আসবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন