ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডাব চুরির সময় গাছেই ঘুমিয়ে গেলো যুবক, উদ্ধার ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫

ডাব চুরির সময় গাছেই ঘুমিয়ে গেলো যুবক, উদ্ধার ফায়ার সার্ভিস

লক্ষ্মীপুরের রামগঞ্জে শাহেন শাহ আলী (৪০) নামে এক যুবক নারিকেল গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়েন। বার বার তাকে স্থানীয় মানুষজন নামতে বললেও তিনি নামেননি। একপর্যায়ে গাছেই ঘুমিয়ে পড়েন।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে তাকে দুই ঘণ্টা চেষ্টার পর গাছ থেকে নামাতে সক্ষম হয়। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।

এ সময় শাহেন শাহ ফায়ার সার্ভিসকে বলেন, আমি একটি ডাব গাছে খেয়েছি। ৭টি ডাব আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রত্যুত্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন- ‘আমাদেরকে দেওয়া লাগবে না। ডাবগুলো বিক্রি করে আপনি কিছু খেয়েন’।

স্থানীয় পারভেজ হোসেন ও ইকবাল হোসেন বলেন, গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়া ওই যুবক কিছুটা মানসিক প্রতিবন্ধী। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। আমরা অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারিনি।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম বলেন, শাহেন শাহ নারিকেল গাছের চূড়ায় উঠে সেখানেই ঘুমিয়ে পড়ে। সেখানে তিনি ডাবও খেয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে নামতে বললেও তিনি নামতে চাননি। পরে মইয়ের সাহায্যে তাকে নিচে নামিয়ে আনা হয়। এসময় তিনি রশিতে বেঁধে ৭টি ডাব নামান। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নামিয়ে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ডাব চুরির সময় গাছেই ঘুমিয়ে গেলো যুবক, উদ্ধার ফায়ার সার্ভিস

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

লক্ষ্মীপুরের রামগঞ্জে শাহেন শাহ আলী (৪০) নামে এক যুবক নারিকেল গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়েন। বার বার তাকে স্থানীয় মানুষজন নামতে বললেও তিনি নামেননি। একপর্যায়ে গাছেই ঘুমিয়ে পড়েন।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে তাকে দুই ঘণ্টা চেষ্টার পর গাছ থেকে নামাতে সক্ষম হয়। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।

এ সময় শাহেন শাহ ফায়ার সার্ভিসকে বলেন, আমি একটি ডাব গাছে খেয়েছি। ৭টি ডাব আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রত্যুত্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন- ‘আমাদেরকে দেওয়া লাগবে না। ডাবগুলো বিক্রি করে আপনি কিছু খেয়েন’।

স্থানীয় পারভেজ হোসেন ও ইকবাল হোসেন বলেন, গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়া ওই যুবক কিছুটা মানসিক প্রতিবন্ধী। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। আমরা অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারিনি।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম বলেন, শাহেন শাহ নারিকেল গাছের চূড়ায় উঠে সেখানেই ঘুমিয়ে পড়ে। সেখানে তিনি ডাবও খেয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে নামতে বললেও তিনি নামতে চাননি। পরে মইয়ের সাহায্যে তাকে নিচে নামিয়ে আনা হয়। এসময় তিনি রশিতে বেঁধে ৭টি ডাব নামান। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নামিয়ে দেওয়া হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ