দুর্নীতির অভিযোগের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষক অধ্যাপক Boni Adamকে সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক Iftikharul Alam Masud স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের শিক্ষকদের অনাস্থা এবং অধ্যাপক বনি আদমের নিজ আবেদনের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১ মার্চ থেকে অধ্যাপক বনি আদমকে সভাপতির দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন সময়ে চারুকলা অনুষদের ডিন Dr. Mohammad Ali বিভাগের সভাপতির দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক বনি আদম জানিয়েছেন, তিনি আদেশটি পেয়েছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আশা করেন।
এর আগে, চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, প্রশ্নপত্রের মান এবং মূল্যায়ন কাঠামো নিয়ে অভিযোগ তুলে বিভাগের কিছু শিক্ষার্থী পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করেন। আন্দোলনের সময় তারা অধ্যাপক বনি আদমের শাস্তি দাবিও জানিয়েছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন