ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকায় পৌঁছেছেন শোয়েব আখতার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫

ঢাকায় পৌঁছেছেন শোয়েব আখতার

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যোগ দিতে আজ ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের অফিসিয়াল পেইজে এই খবর নিশ্চিত করেছে। অফিসিয়াল ভেরিফাইড পেইজে শোয়েবের একটি ভিডিও পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, “রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এখন ঢাকায়।”

ঢাকায় পা রাখার পর শোয়েবকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন সংস্থা রিমার্ক এইচবির পক্ষ থেকে। নতুন মৌসুমের প্রস্তুতির আগে শোয়েবের উপস্থিতি ঢাকার খেলোয়াড়দের জন্য উজ্জীবিতকর হবে বলে মনে করা হচ্ছে।

শোয়েব আখতার পাকিস্তানের হয়ে ১৯৯৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ৪৬টি টেস্টে ১৭৮ উইকেট, ১৬৩টি ওয়ানডেতে ২৪৭ উইকেট এবং ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে ১৯ উইকেট শিকার করেছেন। বর্তমান বয়স ৫০ বছর।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকায় পৌঁছেছেন শোয়েব আখতার

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যোগ দিতে আজ ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের অফিসিয়াল পেইজে এই খবর নিশ্চিত করেছে। অফিসিয়াল ভেরিফাইড পেইজে শোয়েবের একটি ভিডিও পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, “রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এখন ঢাকায়।”

ঢাকায় পা রাখার পর শোয়েবকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন সংস্থা রিমার্ক এইচবির পক্ষ থেকে। নতুন মৌসুমের প্রস্তুতির আগে শোয়েবের উপস্থিতি ঢাকার খেলোয়াড়দের জন্য উজ্জীবিতকর হবে বলে মনে করা হচ্ছে।

শোয়েব আখতার পাকিস্তানের হয়ে ১৯৯৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ৪৬টি টেস্টে ১৭৮ উইকেট, ১৬৩টি ওয়ানডেতে ২৪৭ উইকেট এবং ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে ১৯ উইকেট শিকার করেছেন। বর্তমান বয়স ৫০ বছর।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ