রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় যাত্রীবাহী বাস দেওয়ান পরিবহনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।
পুলিশ জানায়, চলন্ত বাসটি লিংক রোডে থামলে সেখানে যাত্রীরা ওঠানামা করছিলেন। এ সময় কিছু দুর্বৃত্ত যাত্রীদের মতো বাসে উঠে আগুন দেয়ার পর দ্রুত নেমে যায়। বাসের চালকসহ অন্য যাত্রীরাও নিরাপদে বাস থেকে নেমে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, “সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাসে আগুন লাগার সংবাদ পাই। দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিভে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
বাড্ডা থানার ওসি নাসিরুল আমীন বলেন, “খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। বাসটি পুড়ে গেলেও অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তার তদন্ত চলছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন