একই দিনে বাংলাদেশের বীমা খাতে দুই শীর্ষ নেতৃত্বের পদত্যাগের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এবং বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন।
সাধারণ বীমা কর্পোরেশন সূত্রে জানা গেছে, মোহাম্মদ জয়নুল বারী ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র পাঠান। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদ ছেড়ে দিলেন।
একই দিনে আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলমও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান। তিনিও ব্যক্তিগত অনিবার্য কারণ উল্লেখ করেছেন। বীমা খাতের সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে দায়িত্ব নেওয়ার পর তার এই আকস্মিক পদত্যাগ নিয়ে খাতসংশ্লিষ্টদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। আইডিআরএর পক্ষ থেকে এখনও নতুন চেয়ারম্যান নিয়োগ বা দায়িত্ব হস্তান্তর সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
কেন্দ্রীয় ব্যাংকের পর এবার বীমা খাতের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থার প্রধানের পদত্যাগ দেশের আর্থিক খাতে নেতৃত্বের ধারাবাহিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন