ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ।
সোমবার (২ মার্চ) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আলোচনা চলমান থাকা অবস্থায় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক রীতিনীতিবিরুদ্ধ। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করা কোনো আন্তর্জাতিক রীতির মধ্যেই পড়ে না। তারা বলেন, ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা এবং আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। বক্তারা অবিলম্বে যুদ্ধ বন্ধে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়নগর হাউজ বিল্ডিং চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে 'আমার ভাই মরলো কেন, জাতিসংঘ জবাব দে', 'ইরানে হামলা কেন, জাতিসংঘ জবাব দে', 'আমেরিকা টেরোরিস্ট, পণ্য হোক বয়কট' সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
প্রসঙ্গত, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরু করে। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিসহ অনেকে নিহত হন। পরে ইরান যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলা চালায়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন