ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাদি হত্যাচেষ্টায় সন্দেহভাজন ফয়সালের স্ত্রীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যাচেষ্টায় সন্দেহভাজন ফয়সালের স্ত্রীসহ আটক ৩

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে আরও তিনজনকে আটক করেছে র‍্যাব।

রোববার রাত ৯টার দিকে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিমের স্বাক্ষরযুক্ত বিপুল পরিমাণ চেকবই ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দসহ তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন অভিযুক্ত ফয়সাল করিমের শ্যালক শিপু, স্ত্রী সামিয়া ও মারিয়া।

র‍্যাব সূত্রে জানা গেছে, একাধিক ব্যাটালিয়নের যৌথ অভিযানে রাজধানী থেকে একজন এবং নারায়ণগঞ্জ থেকে দুজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাদি হত্যাচেষ্টায় সন্দেহভাজন ফয়সালের স্ত্রীসহ আটক ৩

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

featured Image

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে আরও তিনজনকে আটক করেছে র‍্যাব।

রোববার রাত ৯টার দিকে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিমের স্বাক্ষরযুক্ত বিপুল পরিমাণ চেকবই ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দসহ তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন অভিযুক্ত ফয়সাল করিমের শ্যালক শিপু, স্ত্রী সামিয়া ও মারিয়া।

র‍্যাব সূত্রে জানা গেছে, একাধিক ব্যাটালিয়নের যৌথ অভিযানে রাজধানী থেকে একজন এবং নারায়ণগঞ্জ থেকে দুজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ