ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘শোয়াই ফেলব একদম’—শান্ত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫

‘শোয়াই ফেলব একদম’—শান্ত

আসন্ন বিজয় দিবস উপলক্ষে ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজিত একটি বিশেষ প্রীতি ম্যাচ ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে এসেছে। জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ—যারা সম্পর্কে খুবই ভালো বন্ধু—এই প্রীতি ম্যাচে দুটি দলের নেতৃত্ব দিচ্ছেন। তবে মাঠের প্রতিদ্বন্দ্বিতায় কেউই কাউকে এতটুকু ছাড় দিতে প্রস্তুত নন।

মিরপুরের হোম অব ক্রিকেটে মূল লড়াই শুরু হওয়ার আগেই ম্যাচটিকে ঘিরে তৈরি হয়েছে এক বাড়তি রোমাঞ্চ। অধিনায়ক শান্ত রসিকতা, মজার মন্তব্য আর খুনসুটির মাধ্যমে পুরো আয়োজনকে বেশ প্রাণবন্ত করে তুলেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর), ম্যাচ পূরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “খুবই এক্সাইটেড। এমন ম্যাচ খেলার সুযোগ আগে হয়নি। কোনো ছাড় দেওয়া হবে না, একদম শোয়াই ফেলব।”

শান্ত আরও মজা করে জানান, তাদের দলীয় প্রস্তুতি নাকি কেবল কথার লড়াইয়েই সীমাবদ্ধ। তিনি বলেন, “প্রস্তুতি মাঠে দেখতে পাবেন না। সব প্রস্তুতি মুখে মুখে হচ্ছে। মাঠে শোয়াইও ফেলতে পারি, না হলে শুয়েও যেতে পারি। যেকোনো কিছুই ঘটতে পারে।”

যদিও এই ম্যাচটি একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে, শান্ত স্বীকার করেছেন যে খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ কোনো অংশেই কম থাকবে না। তবে একই সাথে বাংলাদেশ দলের এই টপ-অর্ডার ব্যাটার শৃঙ্খলাজনিত দিকগুলো মাথায় রেখে সতর্ক থাকার বিষয়েও ইঙ্গিত দেন।

হাসতে হাসতে শান্ত বলেন, “উত্তাপ তো অবশ্যই থাকবে। তবে বেশি বাড়াবাড়ি দেখানো যাবে না। শুনলাম ভালো আম্পায়ার থাকবে। কিন্তু অতিরিক্ত উত্তাপ দেখানো যাবে না, তাহলে ডিমেরিট পয়েন্ট খেয়ে যাব।”

এই প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের সদস্যবৃন্দ :

অদম্য দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, আকবর আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও শরিফুল ইসলাম।

অপরাজেয় দল: পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, নাসুম আহমেদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও গাফফার সাকলাইন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘শোয়াই ফেলব একদম’—শান্ত

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ