বান্দরবান শহরের উজানীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রেস্টুরেন্টসহ চারটি ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ মার্চ ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উজানীপাড়া এলাকার রেক্যাইং রেস্টুরেন্টে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন দ্রুত আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে রেস্টুরেন্টসহ মোট চারটি ঘরবাড়ি ভস্মীভূত হয়ে যায়।
এলাকার বাসিন্দা উ থোয়াই প্রু জানান, ভোরে রেস্টুরেন্টের আশপাশে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান আনসারী জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার একটানা প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি বলে তিনি জানান।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভানোর পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম বিপাকে পড়েছেন। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন