ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে পুঁজিবাজারে বড় ধস, ডিএসই সূচক হারাল ১৩৮ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে পুঁজিবাজারে বড় ধস, ডিএসই সূচক হারাল ১৩৮ পয়েন্ট

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কায় দেশের পুঁজিবাজারে রোববার (১ মার্চ ২০২৬) বড় ধরনের ধস নামে। সপ্তাহের প্রথম কার্যদিবসেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১৩৮ পয়েন্ট হারিয়ে ৫ হাজার ৪৬১ পয়েন্টে নেমে আসে।

বাজার খোলার সঙ্গে সঙ্গেই আতঙ্কিত বিনিয়োগকারীরা ব্যাপকভাবে শেয়ার বিক্রিতে ঝুঁকে পড়েন। এতে লেনদেন শুরুর পরপরই সূচক একসময় ২২৩ পয়েন্ট পর্যন্ত পড়ে যায়। পরে কিছু ক্রেতা সক্রিয় হলেও বিক্রির চাপ বেশি থাকায় বড় পতন দিয়েই দিনের লেনদেন শেষ হয়। ডিএসই শরিয়াহ সূচক ২৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫২ পয়েন্ট কমে ২ হাজার ১১৭ পয়েন্টে দাঁড়ায়।

দিন শেষে মাত্র ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, আর ৩৫৩টির দর কমেছে এবং ৬টির অপরিবর্তিত রয়েছে। ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া মৌলভিত্তির ভালো কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৭টির দাম বেড়েছে, বিপরীতে ১৯২টির কমেছে। তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ২টির দাম বেড়েছে এবং ২৯টির কমেছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় ১৭১ কোটি ৭২ লাখ টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। সিএএসপিআই সূচক কমেছে ২৪৫ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ১৮৪ প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩৫টির দাম বেড়েছে, ১৩৮টির কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৭৮ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সিটি ব্যাংক, যার ৩৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। শীর্ষ তালিকায় আরও ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ওরিয়ন ইনফিউশন, রবি, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, বেক্সিমকো ফার্মা ও ঢাকা ব্যাংক। দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে শাইনপুকুর সিরামিকস পিএলসি, যার শেয়ারদর প্রায় ১০ শতাংশ বেড়েছে।

ব্রোকারেজ হাউসগুলোর কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশীয় পুঁজিবাজারে। তবে দীর্ঘদিন ধরে বাজার নিম্নমুখী থাকায় আতঙ্কিত হয়ে অতিরিক্ত বিক্রির চাপ না বাড়লে পরিস্থিতি দ্রুত ঘুরে দাঁড়াতে পারে বলে তারা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে পুঁজিবাজারে বড় ধস, ডিএসই সূচক হারাল ১৩৮ পয়েন্ট

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ