ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লক্ষ্মীপুরে মাটির গাড়ির ধাক্কায় মাদ্রাসা ছাত্র গুরুতর আহত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে মাটির গাড়ির ধাক্কায় মাদ্রাসা ছাত্র গুরুতর আহত লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে মাটিবাহী গাড়ির ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

রবিবার (১ মার্চ) দুপুর প্রায় ১২টার দিকে নিশ্চিন্তপুর মোহাম্মদিয়া তাহফিজুল কুরআন ইসলামিয়া নুরানি মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম মেহেদী (৭)। সে একই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটির পর বাড়ির উদ্দেশে বের হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মাটির গাড়ি তাকে ধাক্কা দেয়। গাড়িটি স্থানীয় মাটি ব্যবসায়ী হেঞ্জু মিয়ার ছেলে মোঃ জব্বার চালাচ্ছিলেন বলে জানা গেছে। মাটি কেটে ইটভাটায় নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মেহেদীকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকার স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদ আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গাড়ি ও চালককে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে মাটির গাড়ির ধাক্কায় মাদ্রাসা ছাত্র গুরুতর আহত

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

লক্ষ্মীপুরে মাটির গাড়ির ধাক্কায় মাদ্রাসা ছাত্র গুরুতর আহত লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে মাটিবাহী গাড়ির ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

রবিবার (১ মার্চ) দুপুর প্রায় ১২টার দিকে নিশ্চিন্তপুর মোহাম্মদিয়া তাহফিজুল কুরআন ইসলামিয়া নুরানি মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম মেহেদী (৭)। সে একই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটির পর বাড়ির উদ্দেশে বের হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মাটির গাড়ি তাকে ধাক্কা দেয়। গাড়িটি স্থানীয় মাটি ব্যবসায়ী হেঞ্জু মিয়ার ছেলে মোঃ জব্বার চালাচ্ছিলেন বলে জানা গেছে। মাটি কেটে ইটভাটায় নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মেহেদীকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকার স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদ আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গাড়ি ও চালককে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ