বর্তমান টালমাটাল বিশ্বপরিস্থিতিতে মুসলিম উম্মাহর অভ্যন্তরীণ বিভক্তি ও নানামুখী সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্বেগ জানান এবং উম্মাহর সুরক্ষায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘হে আল্লাহ, যুগের ফেরাউন-নমরুদদের দম্ভ চূর্ণ করে ধূলায় মিশিয়ে দিন।’ বর্তমান সময়ে মুসলিম দেশগুলোর মধ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘বহুমুখী ষড়যন্ত্রের কবলে মুসলিম উম্মাহ আজ শতধা বিভক্ত। একদিকে দুটি মুসলিম দেশকে মুখোমুখি দাঁড় করিয়ে যুদ্ধ বাঁধানো হয়েছে, অন্যদিকে আরেক মুসলিম দেশের ওপর আক্রমণ চলছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা আর কী হতে পারে!’
উম্মাহর বর্তমান এই পরিস্থিতির জন্য অনৈক্যকে দায়ী করে তিনি মুসলিম বিশ্বের নেতৃত্বের সমালোচনাও করেন। পোস্টে তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ‘মুনাফিক নেতাদের হাত থেকে মহান আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করুন।’ বর্তমান সংঘাতময় অবস্থাকে তিনি ‘দুর্ভাগ্যজনক বাস্তবতা’ হিসেবে অভিহিত করে মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন।
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কয়েক হাজার মন্তব্য ও শেয়ারের মাধ্যমে সাধারণ মানুষ শায়খ আহমাদুল্লাহর এই আহবানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। অনেক নেটিজেন মুসলিম বিশ্বের শান্তি ও ঐক্য কামনায় দোয়া ও মন্তব্য করেছেন।
উল্লেখ্য, সমসাময়িক সামাজিক, মানবিক ও ধর্মীয় বিভিন্ন ইস্যুতে শায়খ আহমাদুল্লাহ নিয়মিতভাবে তার ফেসবুক পেজে সচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক বার্তা দিয়ে থাকেন, যা সর্বস্তরের মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন