বরিশালের গৌরনদী পৌরসভার আসন্ন নেতৃত্ব ঘিরে স্থানীয় রাজনীতিতে আলোচনা এখন তীব্র। সম্ভাব্য পৌর নির্বাচন সামনে রেখে পৌরবাসীর মধ্যে ত্যাগী, সৎ ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশা স্পষ্ট হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বরিশাল উত্তর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংগ্রামী সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, আশির দশকে ছাত্ররাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু। ১৯৮০ সালে গৌরনদী কলেজের ভিপি নির্বাচিত হয়ে তিনি ছাত্রসমাজের আস্থা অর্জন করেন। ছাত্রজীবন থেকেই সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা এবং দলীয় আদর্শে দৃঢ় অবস্থান তাকে তৃণমূল পর্যায়ে পরিচিত করে তোলে।
দলের সূত্রে জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সময় থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পরবর্তীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, রাজপথে নেতৃত্ব এবং প্রতিকূল পরিস্থিতিতেও অবস্থান ধরে রাখার মাধ্যমে তিনি নিজেকে পরীক্ষিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন বলে নেতাকর্মীদের দাবি।
সহযোদ্ধাদের ভাষ্য অনুযায়ী, দলের দুঃসময়ে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলেও তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াননি। ঢাকায় বিস্ফোরক সংক্রান্ত মামলাসহ একাধিক মামলায় কারাবরণ এবং গৌরনদীতে বিভিন্ন সময়ে কারাভোগ তার রাজনৈতিক জীবনের অংশ। তাদের মতে, এই ত্যাগ ও সংগ্রামের ইতিহাসই তাকে স্থানীয়দের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে।
সাধারণ জনগণ ও সমর্থকদের একটি অংশ বলছেন, তিনি শুধু দলীয় রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নন। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা এবং এলাকার উন্নয়ন ভাবনায় সক্রিয় থাকার কারণে পৌরবাসীর একাংশ তাকে সম্ভাব্য মেয়র হিসেবে দেখতে আগ্রহী। তাদের বিশ্বাস, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে গৌরনদী পৌরসভাকে আধুনিক ও উন্নয়নমুখী করা সম্ভব।
স্থানীয়দের মতে, গৌরনদীর অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করতে শক্ত ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। সে বিবেচনায় তারা তাকে একজন অভিজ্ঞ সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছেন।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা কিংবা দলীয় মনোনয়ন বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তবুও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা ইঙ্গিত দিচ্ছে, গৌরনদীর পৌর নেতৃত্বে পরিবর্তনের প্রত্যাশা ক্রমেই জোরালো হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন