সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা এবং উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান এই রিমান্ডের আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে উত্তরা পশ্চিম থানার প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা গেছে।
এর আগে রবিবার (১৪ ডিসেম্বর) ঢাকার ধানমন্ডির ২ নম্বরে একটি জিম থেকে বের হওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যায়। একই রাতে 'জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স'-এর কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। এই মামলার অপর তিন অভিযুক্ত হলেন—ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করছেন। তাদের উদ্দেশ্য হলো দেশকে অস্থিতিশীল করা ও অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করা। অভিযোগ অনুযায়ী, আসামিরা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন টেলিভিশনের টকশোতে অংশগ্রহণ করে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার গুজব (প্রপাগান্ডা) ছড়াচ্ছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করছে। অভিযোগকারী দাবি করেছেন, আসামিদের এসব প্রচারণার ফলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হচ্ছে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল ও অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন