ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলার জন্য প্রথম এআই প্ল্যাটফর্ম'এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫

বাংলার জন্য প্রথম এআই প্ল্যাটফর্ম'এর যাত্রা শুরু

বাংলা ভাষার জন্য এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই (kagoj.ai)’ চালু করা হয়েছে। একইসঙ্গে উন্মোচিত হয়েছে দাপ্তরিক ব্যবহারের উপযোগী নতুন বাংলা ফন্ট ‘জুলাই’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে এই অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক সেবা দুটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হলো।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই দুটি প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব ‘কাগজ ডট এআই’ প্ল্যাটফর্ম এবং ‘জুলাই’ ফন্ট উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তিনি বলেন, এই কাগজ টুলস ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় উপকরণসহ বাংলার পাশাপাশি দেশের অন্যান্য ভাষাকেও সাইবার স্পেসে বাঁচিয়ে রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম।

অনুষ্ঠানে জানানো হয়, ‘কাগজ ডট এআই’ প্ল্যাটফর্মটি বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ এবং কনটেন্ট তৈরি করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করবে। বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রার পথে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে বাংলা ভাষার জন্য এমন পূর্ণাঙ্গ এআই প্ল্যাটফর্ম চালু করা হয়নি।

অন্যদিকে, নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ তৈরি করা হয়েছে মূলত দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের উপযোগী করে। সংশ্লিষ্টরা জানান, এই ফন্ট কম্পিউটার নির্ভর বাংলা লেখার ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান বিভিন্ন সীমাবদ্ধতা দূর করতে সহায়ক হবে।

উদ্বোধন হওয়া এই সেবা দুটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলার জন্য প্রথম এআই প্ল্যাটফর্ম'এর যাত্রা শুরু

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ