ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মেডিকেলে চান্স না পেয়ে ৩৩ হাজার ভোল্টের তারে জড়িয়ে শিক্ষার্থীর আত্মহনন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫

মেডিকেলে চান্স না পেয়ে ৩৩ হাজার ভোল্টের তারে জড়িয়ে শিক্ষার্থীর আত্মহনন

মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ না পাওয়ার চরম হতাশায় নিজেকে শেষ করে দিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শিক্ষার্থী নিয়ামুল ইসলাম নীরব। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুরের একটি ছাত্রাবাস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গিয়ে একটি ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে উঠে মেইন তারে শরীর এলিয়ে দেন তিনি। এ সময় বৈদ্যুতিক শকে তাঁর পুরো শরীর পুড়ে যায় এবং তিনি মাটিতে পড়ে যান।

নিহত নীরব কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকার বাসিন্দা। তাঁর বাবা এরশাদুল হক ও মা নুরুন্নাহার বেগম উভয়েই শিক্ষকতা করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ামুল ইসলাম নীরব রংপুর শহরের লালবাগ এলাকার নূর ছাত্রাবাসে থেকে কোচিং করে এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। রবিবার বিকেলে ফলাফল প্রকাশের পর মেডিকেলে সুযোগ না পাওয়ায় তিনি পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। এরপর মেস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শহরের বালাপাড়া এলাকায় গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটির ওপর উঠে নিজের শরীর তারে ছেড়ে দেন। এতে বৈদ্যুতিক শকে তাঁর সারা শরীর পুড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নীরবের চাচা আক্কাস আলী বলেন, “আমার ভাতিজা বিদ্যুতের খুঁটিতে উঠলে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে আমরা শুনতে পাই সে মারা গেছে। আজ সোমবার সন্ধ্যার পর তাকে জানাজা শেষে দাফন করা হয়েছে।”

বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান আলী বলেন, "মৃত্যুর বিষয়টি শুনেছি। আজ সন্ধ্যার পর তাকে দাফন করা হয়েছে।"

তবে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান এই বিষয়ে বলেন, “বিষয়টি জানা নেই, এ রকম মেসেজ পাইনি।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মেডিকেলে চান্স না পেয়ে ৩৩ হাজার ভোল্টের তারে জড়িয়ে শিক্ষার্থীর আত্মহনন

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

featured Image

মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ না পাওয়ার চরম হতাশায় নিজেকে শেষ করে দিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শিক্ষার্থী নিয়ামুল ইসলাম নীরব। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুরের একটি ছাত্রাবাস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গিয়ে একটি ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে উঠে মেইন তারে শরীর এলিয়ে দেন তিনি। এ সময় বৈদ্যুতিক শকে তাঁর পুরো শরীর পুড়ে যায় এবং তিনি মাটিতে পড়ে যান।

নিহত নীরব কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকার বাসিন্দা। তাঁর বাবা এরশাদুল হক ও মা নুরুন্নাহার বেগম উভয়েই শিক্ষকতা করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ামুল ইসলাম নীরব রংপুর শহরের লালবাগ এলাকার নূর ছাত্রাবাসে থেকে কোচিং করে এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। রবিবার বিকেলে ফলাফল প্রকাশের পর মেডিকেলে সুযোগ না পাওয়ায় তিনি পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। এরপর মেস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শহরের বালাপাড়া এলাকায় গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটির ওপর উঠে নিজের শরীর তারে ছেড়ে দেন। এতে বৈদ্যুতিক শকে তাঁর সারা শরীর পুড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নীরবের চাচা আক্কাস আলী বলেন, “আমার ভাতিজা বিদ্যুতের খুঁটিতে উঠলে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে আমরা শুনতে পাই সে মারা গেছে। আজ সোমবার সন্ধ্যার পর তাকে জানাজা শেষে দাফন করা হয়েছে।”

বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান আলী বলেন, "মৃত্যুর বিষয়টি শুনেছি। আজ সন্ধ্যার পর তাকে দাফন করা হয়েছে।"

তবে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান এই বিষয়ে বলেন, “বিষয়টি জানা নেই, এ রকম মেসেজ পাইনি।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ