ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫

আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল

নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মাত্র ৪০ মিনিট মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষের বার্তায় বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এই সময়ে মেট্রোরেলের সব স্টেশনেই ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং যাত্রী পরিবহন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা ও নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে, প্যারাজাম্প চলাকালে আকাশপথে নামা প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই সময়টুকুতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাময়িক এই বন্ধের ফলে যাত্রীসাধারণের যাতায়াতে কিছুটা অসুবিধা হতে পারে বলে স্বীকার করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ এবং এজন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

featured Image

নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মাত্র ৪০ মিনিট মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষের বার্তায় বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এই সময়ে মেট্রোরেলের সব স্টেশনেই ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং যাত্রী পরিবহন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা ও নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে, প্যারাজাম্প চলাকালে আকাশপথে নামা প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই সময়টুকুতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাময়িক এই বন্ধের ফলে যাত্রীসাধারণের যাতায়াতে কিছুটা অসুবিধা হতে পারে বলে স্বীকার করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ এবং এজন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ