দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রথমবারের মতো ভরিপ্রতি দুই লাখ ১৭ হাজার টাকা ছাড়িয়ে গেছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন মূল্য তালিকা মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় এবং বৈশ্বিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়াও এর অন্যতম কারণ। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩২০ ডলার ছাড়িয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২২ ক্যারেট (সবচেয়ে ভালো মান): ভরিপ্রতি ২,১৭,০৬৭ টাকা
২১ ক্যারেট: ভরিপ্রতি ২,০৭,২১১ টাকা
১৮ ক্যারেট: ভরিপ্রতি ১,৭৭,৬৪৩ টাকা
সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৪৭,৯০০ টাকা
সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে বাজারে রুপার দাম নিম্নরূপ—
২২ ক্যারেট রুপা: ভরিপ্রতি ৪,৫৭২ টাকা
২১ ক্যারেট রুপা: ভরিপ্রতি ৪,৩৬২ টাকা
১৮ ক্যারেট রুপা: ভরিপ্রতি ৩,৭৩২ টাকা
সনাতন পদ্ধতির রুপা: ভরিপ্রতি ২,৮০০ টাকা
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী মূল্য সমন্বয় করা হতে পারে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন