আগামী পাঁচ দিনে সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সপ্তাহ শেষে দিন ও রাতের তাপমাত্রা উভয়ই বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও জানানো হয়েছে।
রোববার (১ মার্চ ২০২৬) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এই পূর্বাভাস দিয়েছেন। তিনি জানান, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
দিনভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, আজ রোববার (১ মার্চ) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামীকাল সোমবার (২ মার্চ) দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার (৩ মার্চ) থেকে দিন ও রাত উভয় সময়ের তাপমাত্রা সামান্য বাড়তে শুরু করবে। বুধ ও বৃহস্পতিবার (৪ ও ৫ মার্চ) তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গোটা সপ্তাহজুড়েই আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন