ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিজয় দিবসে মোদির পোস্ট, অনুপস্থিতি বাংলাদেশের নাম

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবসে মোদির পোস্ট, অনুপস্থিতি বাংলাদেশের নাম

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বাংলাদেশের নাম বা মুক্তিযুদ্ধের কোনো উল্লেখ না থাকায় দেশটিতে তীব্র সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

বাংলাদেশে ১৬ ডিসেম্বর পালিত হয় মহান বিজয় দিবস হিসেবে—নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও স্বাধীন রাষ্ট্রের জন্মদিন। বিশ্লেষকরা বলছেন, এই দিনকে কেবল ভারতের সামরিক বিজয় হিসেবে উপস্থাপন করলে মুক্তিযুদ্ধের রাজনৈতিক ও মানবিক তাৎপর্য আড়াল হয়।

সামাজিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—একটি দেশের স্বাধীনতার চূড়ান্ত দিনকে অন্য দেশের বিজয় হিসেবে উপস্থাপন করা কতটুকু গ্রহণযোগ্য? বিশেষজ্ঞরা এটিকে ইতিহাস বিকৃতির প্রবণতা ও আন্তর্জাতিক দায়বোধ উপেক্ষা হিসেবে দেখছেন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে, বিশ্বে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। ভারত এই যুদ্ধে সহযোগী হলেও যুদ্ধের মূল শক্তি ও লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জন।

বিজয় দিবসের মতো সংবেদনশীল উপলক্ষে বাংলাদেশের নাম উপেক্ষা করা শুধু ইতিহাস বিকৃতি নয়, এটি আন্তর্জাতিক দায়িত্ব ও ন্যায়ের প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিজয় দিবসে মোদির পোস্ট, অনুপস্থিতি বাংলাদেশের নাম

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বাংলাদেশের নাম বা মুক্তিযুদ্ধের কোনো উল্লেখ না থাকায় দেশটিতে তীব্র সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

বাংলাদেশে ১৬ ডিসেম্বর পালিত হয় মহান বিজয় দিবস হিসেবে—নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও স্বাধীন রাষ্ট্রের জন্মদিন। বিশ্লেষকরা বলছেন, এই দিনকে কেবল ভারতের সামরিক বিজয় হিসেবে উপস্থাপন করলে মুক্তিযুদ্ধের রাজনৈতিক ও মানবিক তাৎপর্য আড়াল হয়।

সামাজিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—একটি দেশের স্বাধীনতার চূড়ান্ত দিনকে অন্য দেশের বিজয় হিসেবে উপস্থাপন করা কতটুকু গ্রহণযোগ্য? বিশেষজ্ঞরা এটিকে ইতিহাস বিকৃতির প্রবণতা ও আন্তর্জাতিক দায়বোধ উপেক্ষা হিসেবে দেখছেন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে, বিশ্বে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। ভারত এই যুদ্ধে সহযোগী হলেও যুদ্ধের মূল শক্তি ও লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জন।

বিজয় দিবসের মতো সংবেদনশীল উপলক্ষে বাংলাদেশের নাম উপেক্ষা করা শুধু ইতিহাস বিকৃতি নয়, এটি আন্তর্জাতিক দায়িত্ব ও ন্যায়ের প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ