ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মির্জা ফখরুলের বক্তব্য

“আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না”

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

“আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না”
চিত্র : সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতির প্রসঙ্গে সময় নষ্ট না করে দেশের ভবিষ্যতের দিকে নজর দেওয়া উচিত। তিনি বলেন, “সত্যিকার অর্থে দেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কীভাবে শক্তিশালী করা যায়—সেই বিষয়েই গুরুত্ব দেওয়া প্রয়োজন।”

ফখরুল বলেন, “যার যেটা কাজ, সে সেটা করবে। দুর্নীতির অভিযোগ দেখার জন্য দুদক আছে। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি এবং ভবিষ্যতেও দেব না।”

তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি জানান, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে একটি টিম জেলা পরিদর্শনে এসেছে এবং তারা জমি নির্ধারণের কাজ করবেন। আশা প্রকাশ করেন, ২০২৭ সালের মধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

মাদক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং পুলিশ সুপারের তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে কার্যক্রম জোরদার করা হবে। সভায় জেলার স্বাস্থ্যসেবা, পৌরসভার অবকাঠামো ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ঠাকুরগাঁওয়ের ট্রেনের বগির মান উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ও জেলার সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

“আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না”

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতির প্রসঙ্গে সময় নষ্ট না করে দেশের ভবিষ্যতের দিকে নজর দেওয়া উচিত। তিনি বলেন, “সত্যিকার অর্থে দেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কীভাবে শক্তিশালী করা যায়—সেই বিষয়েই গুরুত্ব দেওয়া প্রয়োজন।”

ফখরুল বলেন, “যার যেটা কাজ, সে সেটা করবে। দুর্নীতির অভিযোগ দেখার জন্য দুদক আছে। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি এবং ভবিষ্যতেও দেব না।”

তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি জানান, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে একটি টিম জেলা পরিদর্শনে এসেছে এবং তারা জমি নির্ধারণের কাজ করবেন। আশা প্রকাশ করেন, ২০২৭ সালের মধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

মাদক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং পুলিশ সুপারের তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে কার্যক্রম জোরদার করা হবে। সভায় জেলার স্বাস্থ্যসেবা, পৌরসভার অবকাঠামো ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ঠাকুরগাঁওয়ের ট্রেনের বগির মান উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ও জেলার সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ