সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, “আজ দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা একত্রিত হয়েছি। কিছুদিন আগে নির্বাচন সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্রের জন্য দেশের মানুষ গত এক যুগের বেশি সময় অকাতারে জীবন দিয়েছে—অত্যাচার, নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছে।”
তিনি আরও বলেন, “হাজারো আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ বাক ও গণতান্ত্রিক স্বাধীনতা অর্জন করেছি। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলোর দিকে মানুষ নজর রাখছে, তাই তাদের কথা মাথায় রাখতে হবে। আসুন আল্লাহর নামে শপথ করি, আমাদের কাজ হবে মানুষের জন্য।”
ইফতার মাহফিলে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের এমপি ও নেতা, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী, কৃষিবিদ, চিকিৎসক, উলামা-মাশায়েখ, কবি ও সাহিত্যিক, ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচিত নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন