অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে সাড়ে ৩টার দিকে তার সরকারি বাসভবন যমুনা ত্যাগ করেছেন। তিনি গুলশানের নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।
জানা গেছে, যমুনা ভবনের প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য প্রস্তুত করা হবে। তবে প্রধানমন্ত্রী সেখানে উঠবেন কি না, তা এখনও চূড়ান্ত নয়। বর্তমানে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে অবস্থান করছেন।
ড. ইউনূসের প্রস্থান শেষে গণপূর্ত অধিদফতর যমুনার সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের মধ্যে ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ সব সংশ্লিষ্ট কাজ সম্পন্ন হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন