নীলফামারী প্রতিনিধি
রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) এর উদ্যোগে তথ্য অধিকার বাস্তবায়নের অভিজ্ঞতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নীলফামারীতে আয়োজিত এ সেমিনারে নীলফামারী তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আনোয়ারুল আলম সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো. দিদারুল ইসলাম।
সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার রয়েছে। সরকারি ও বেসরকারি যেকোনো দপ্তর যদি তথ্য দিতে অস্বীকৃতি জানায়, সে ক্ষেত্রে তথ্য অধিকার আইন বাস্তবায়ন প্রক্রিয়া নাগরিকদের সহায়তা করবে।
চলতি সময়ে রিইবের কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন রিইবের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মতিউর রহমান। তিনি বলেন, তথ্যের সঠিক ব্যবহার যেকোনো এলাকার সমস্যা সমাধান ও উন্নয়নের দাবি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো দপ্তর তথ্য দিতে অনীহা প্রকাশ করলে রিইব নাগরিকদের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, নীলফামারী হরিজন ঐক্য পরিষদের উপদেষ্টা ডা. ওমর ফারুক, সুজন নীলফামারীর সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম রাজা, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বাড়লে সুশাসন ও জবাবদিহিতা আরও জোরদার হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন