ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম

একাত্তর (১৯৭১) এবং চব্বিশের (২০২৪) দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, সামনের বাংলাদেশে আমাদের বিজয় আসবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “সাম্য ও মানবিক মর্যাদার জন্য ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও সাম্য, মানবিক মর্যাদা পাইনি। উপরন্তু দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল।”

তিনি আরও বলেন, “যারা পতিত শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমাদেরকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত হবে না।”

ভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “এনসিপির প্রার্থী গণভোটের প্রার্থী হয়ে জনগণের কাছে যাবে। সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে। ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয়ে তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

একাত্তর (১৯৭১) এবং চব্বিশের (২০২৪) দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, সামনের বাংলাদেশে আমাদের বিজয় আসবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “সাম্য ও মানবিক মর্যাদার জন্য ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও সাম্য, মানবিক মর্যাদা পাইনি। উপরন্তু দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল।”

তিনি আরও বলেন, “যারা পতিত শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমাদেরকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত হবে না।”

ভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “এনসিপির প্রার্থী গণভোটের প্রার্থী হয়ে জনগণের কাছে যাবে। সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে। ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয়ে তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ