ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাদিকে নিয়ে পোস্ট করায় হত্যার হুমকি পেলেন অভিনেত্রী ও নির্মাতারা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫

হাদিকে নিয়ে পোস্ট করায় হত্যার হুমকি পেলেন অভিনেত্রী ও নির্মাতারা

সম্প্রতি 'ইনকিলাব মঞ্চের' মুখপাত্র শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় গোটা দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আকস্মিক এই হামলায় হাদি গুরুতর আহত হলে শোবিজ তারকারা তাঁর সুস্থতা কামনা করেন এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান।

এদিকে, হাদিকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ার পর হত্যার হুমকি দেওয়া হয়েছে চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন, নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ এবং ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে। এরই মধ্যে অভিনেত্রী চমকের ব্যক্তিগত ফোন নম্বর ফাঁস করা হয়েছে। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন অভিনেত্রী চমক।

জাহান চমক বলেন, “আমি মনে করি আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি তারা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে সুন্দর উপহার। তা হবে শহীদি মৃত্যু।”

এই অভিনেত্রী তাঁর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলেন, “অনেকেই আমাকে নিরাপদে থাকার কথা বলছেন। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আমি এ নিয়ে চিন্তিত না। আমি যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাদিকে নিয়ে পোস্ট করায় হত্যার হুমকি পেলেন অভিনেত্রী ও নির্মাতারা

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্প্রতি 'ইনকিলাব মঞ্চের' মুখপাত্র শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় গোটা দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আকস্মিক এই হামলায় হাদি গুরুতর আহত হলে শোবিজ তারকারা তাঁর সুস্থতা কামনা করেন এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান।

এদিকে, হাদিকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ার পর হত্যার হুমকি দেওয়া হয়েছে চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন, নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ এবং ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে। এরই মধ্যে অভিনেত্রী চমকের ব্যক্তিগত ফোন নম্বর ফাঁস করা হয়েছে। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন অভিনেত্রী চমক।

জাহান চমক বলেন, “আমি মনে করি আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি তারা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে সুন্দর উপহার। তা হবে শহীদি মৃত্যু।”

এই অভিনেত্রী তাঁর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলেন, “অনেকেই আমাকে নিরাপদে থাকার কথা বলছেন। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আমি এ নিয়ে চিন্তিত না। আমি যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ