ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাদির ওপর হামলা শুধু ব্যক্তি নয়, দেশের অস্তিত্বে আঘাত : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫

হাদির ওপর হামলা শুধু ব্যক্তি নয়, দেশের অস্তিত্বে আঘাত : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়— এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত। অন্তর্বর্তী সরকার এই হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং ষড়যন্ত্রকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই কথা বলেন।

গভীর বেদনাহত হৃদয়ে জাতির সামনে উপস্থিত হওয়ার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা আমাদের গণতান্ত্রিক পথচলার ওপরও আঘাত।

অধ্যাপক ইউনূস জানান, ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এরইমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি দেশবাসীকে আল্লাহর কাছে তাঁর জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানান।

হামলার ঘটনাটিকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, "যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।"

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাদির ওপর হামলা শুধু ব্যক্তি নয়, দেশের অস্তিত্বে আঘাত : প্রধান উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়— এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত। অন্তর্বর্তী সরকার এই হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং ষড়যন্ত্রকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই কথা বলেন।

গভীর বেদনাহত হৃদয়ে জাতির সামনে উপস্থিত হওয়ার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা আমাদের গণতান্ত্রিক পথচলার ওপরও আঘাত।

অধ্যাপক ইউনূস জানান, ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এরইমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি দেশবাসীকে আল্লাহর কাছে তাঁর জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানান।

হামলার ঘটনাটিকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, "যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।"

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ