ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফ্যাসিস্ট শক্তি আর কোনো দিন ফিরবে না - প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫

ফ্যাসিস্ট শক্তি আর কোনো দিন ফিরবে না - প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর হামলার মাধ্যমে ফ্যাসিস্ট সন্ত্রাসীরা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। তবে দেশের ঐক্যবদ্ধ মানুষকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করা হবে এবং এই ফ্যাসিস্ট শক্তি আর কোনো দিন ফিরে আসবে না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন।

অধ্যাপক ইউনূস বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই— পরাজিত শক্তি, অর্থাৎ ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে কেউ এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামাতে পারবে না।

তিনি জনগণকে সংযম বজায় রেখে অপপ্রচার বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, "ফ্যাসিস্ট টেরোরিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না।"

প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যথিত হৃদয়ে জাতির সামনে উপস্থিত হওয়ার কথা উল্লেখ করে বলেন, এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি— ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত।

অধ্যাপক ইউনূস জানান, শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। সরকার তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তিনি দেশবাসীকে আন্তরিকভাবে তাঁর জন্য দোয়া করার অনুরোধ জানান।

প্রধান উপদেষ্টা দৃঢ়তার সঙ্গে বলেন, সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, "যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।"

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফ্যাসিস্ট শক্তি আর কোনো দিন ফিরবে না - প্রধান উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ