ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাদি হত্যাচেষ্টা : ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যাচেষ্টা : ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মো. কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই আদেশ দেন।

এর আগে, গত রোববার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকার একটি ইটভাটার ছনের ঘর থেকে কবিরকে গ্রেপ্তার করে র‍্যাব। সোমবার রাতে তাকে পল্টন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ডিবি আজ বিকেলে কবিরকে আদালতে হাজির করে। মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহম্মেদ এ মামলার রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. কাইয়ুম হোসেন নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করা, নির্বাচনে আগ্রহী রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির লক্ষ্যে এবং প্রার্থীদের মনোবল দুর্বল করার জন্য ওসমান হাদিকে গুলি করা হয়েছে। ঘটনার পরপরই কবির আত্মগোপনে চলে যান। আবেদনে আরও বলা হয়, তিনি এই মামলার এজাহারনামীয় আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদের ঘনিষ্ঠ সহযোগী। সুষ্ঠু তদন্তের স্বার্থে ও রহস্য উদঘাটনে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া প্রয়োজন।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত কবির রাজধানীর আদাবর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক। তিনি আদাবরের নবোদয় হাউজিং সোসাইটিতে বসবাস করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানার বড় বিঘাই গ্রামে। ফয়সল করিমেরও গ্রামের বাড়ি পটুয়াখালীতে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, ৫ ডিসেম্বর ফয়সল করিমের সঙ্গে কবির বাংলামোটরে ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখানোর পর কবির স্বীকার করেছেন যে সেদিন তিনি এবং ফয়সল করিম প্রতিষ্ঠানটি দেখে আসতে সেখানে গিয়েছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাদি হত্যাচেষ্টা : ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ