বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশে মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। সরকারি দলের দায়িত্বশীলদের কিছু কথাবার্তা এমন পরিস্থিতির কারণ বলেও তিনি মন্তব্য করেন। এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
শুক্রবার সিলেটের একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, সরকারের ভালো কাজে অবশ্যই পাশে থাকবে বিরোধীদল। তবে জনগণ ও আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কিছু হলে ছাড় দেওয়া হবে না।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ ভালো রাখতে সরকারি দল, বিরোধী দল ও নির্দলীয় সবাইকে কাজ করতে হবে। কারণ দেশ ও সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকব। তবে গত কয়েকদিন ধরে দেশে কিছু বিদ্যমান সমস্যা দেখা যাচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সরকার যেন এ বিষয়ে যথাযথ মনোযোগ দেয়।
নির্বাচনের পর নতুন সরকারের অধীনে দেশ কেমন চলছে—এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, দেশের অবস্থা ভালো নয়। এর জন্য সরকার দলের কিছু দায়িত্বশীল ব্যক্তি, এমনকি মন্ত্রী পর্যায়ের কেউ কেউ কাঁচা কথাবার্তা বলেছেন, যা সমাজকে অস্থির করে তুলছে এবং উসকে দিচ্ছে। এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড চলতে থাকলে দেশ ভালো থাকবে না; এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন