ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইলে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুলিশ সুপারের পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫

নড়াইলে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুলিশ সুপারের পুষ্পস্তবক অর্পণ

নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বাঙালি জাতির আত্মগৌরবের দিন ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। গৌরবময় বিজয়ের এই দিনে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে প্রথম প্রহরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। তিনি সেখানে বিশেষ দোয়া অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বর্ণাঢ্য কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মো. রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস); মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইলে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুলিশ সুপারের পুষ্পস্তবক অর্পণ

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বাঙালি জাতির আত্মগৌরবের দিন ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। গৌরবময় বিজয়ের এই দিনে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে প্রথম প্রহরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। তিনি সেখানে বিশেষ দোয়া অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বর্ণাঢ্য কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মো. রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস); মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ