ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে সিঙ্গাপুর থেকে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে সিঙ্গাপুর থেকে যা জানা গেল

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন ও অপরিবর্তিত রয়েছে এবং চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি এখনো জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জন এবং তাঁর চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ।

ডা. আব্দুল আহাদ জানান, সিঙ্গাপুরের নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে, হাদির মস্তিষ্কে ইস্কেমিক পরিবর্তন এবং ইডেমা বা ফোলা এখনো কমেনি। মস্তিষ্কের এই আঘাতের কারণে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট 'টাইম উইন্ডো' বা সময়সীমাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সিঙ্গাপুর জেনারেল হসপিটালের ইমার্জেন্সি কমপ্লেক্সে ভর্তির পর থেকেই নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে জুলাই অভ্যুত্থানের এই সম্মুখযোদ্ধার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। হাসপাতালে নেওয়ার পর করা সিটি স্ক্যানে দেখা গেছে, হাদির মস্তিষ্কের বাম পাশে ইস্কেমিক পরিবর্তন অপরিবর্তিত রয়েছে এবং ফোলা বিদ্যমান। ব্রেন স্টেমে আঘাতের কারণে মস্তিষ্কের ভেন্ট্রিকুলার সিস্টেমেও চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ।

ডা. আব্দুল আহাদ জানান, বর্তমানে কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় হাদির কিডনি, হৃদযন্ত্র এবং ফুসফুস সচল রাখা হয়েছে। তাঁর গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) স্কোরে কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ, তাঁর স্নায়বিক প্রতিক্রিয়ায় দৃশ্যমান কোনো উন্নতি বা অবনতি—কোনোটিই এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না।

চিকিৎসকদের মতে, ব্রেন ইনজুরির ক্ষেত্রে একটি নির্দিষ্ট 'টাইম উইন্ডো' থাকে। এই সময়ের মধ্যে যদি শরীর ইতিবাচক সাড়া দেয়, তাহলে পরবর্তী অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়। হাদির শরীর সেই সময়সীমার মধ্যে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় কি না, সেদিকেই চিকিৎসকরা নিবিড় নজর রাখছেন।

এছাড়াও, হাদির ফুসফুসের সর্বশেষ সিটি স্ক্যানে আগের মতোই রক্তের উপস্থিতি দেখা গেছে। বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় তাঁর বুকে চেস্ট ড্রেন দেওয়া হয়েছিল এবং সিঙ্গাপুরেও সেই জটিলতা বিবেচনায় রেখে শ্বাসপ্রশ্বাস ব্যবস্থাপনা চলমান রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা দাবিকে চিকিৎসকরা নাকচ করেছেন। ডা. আব্দুল আহাদ স্পষ্ট করে জানান, হাদি চোখ খুলেছেন বা তাঁর অবস্থার উন্নতি হয়েছে—এ ধরনের তথ্য সঠিক নয়। তাঁর অবস্থা এখনো 'স্ট্যাটিক', অর্থাৎ পূর্বের স্থিতিশীল অবস্থাতেই রয়েছে। জ্ঞান ফিরে আসার সম্ভাবনা নিয়ে এখনই কোনো নিশ্চিত পূর্বাভাস দিতে পারছেন না চিকিৎসকরা। তবে তারা আশাবাদ ব্যক্ত করে বলছেন, চিকিৎসার সীমাবদ্ধতার মধ্যেও মাঝে মাঝে অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যায়। সেই আশাতেই সর্বোচ্চ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখা হয়েছে।

চিকিৎসক, হাদির পরিবার ও সহকর্মীরা দেশবাসীর কাছে শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে সিঙ্গাপুর থেকে যা জানা গেল

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ