চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার বাসস্ট্যান্ডে পার্কিং করা জৈনপুর এক্সপ্রেসের তিনটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসগুলোতে তখন কোনো যাত্রী বা চালক-সহকারী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের দুটি বাসেও ছড়িয়ে পড়ে। এতে একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) সম্পূর্ণ পুড়ে যায় এবং অপর দুটি (ঢাকা মেট্রো ব-১৪-৪৫৩৯ ও ব-১৫-৬৯) আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইউসুফ আলী জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
থানার ওসি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে। তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, পরিবহনের এক হেলপারের সঙ্গে মনোমালিন্যের জের ধরে এই অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত চলছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন