ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

'বিপ্লব, বিকল্প ও বিনির্মাণ' স্লোগানে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

'বিপ্লব, বিকল্প ও বিনির্মাণ' স্লোগানে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রতিষ্ঠার এক বছর পূর্তিতে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

'বিপ্লব, বিকল্প এবং বিনির্মাণ' প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিকাল ৪টায় রাজধানীর ধানমন্ডিতে আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে সমাবেশ ও ইফতার মাহফিলসহ গত এক বছরের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীর আয়োজন রাখা হয়েছে। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন। জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতরাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মন্ত্রীর বাসভবনে গিয়ে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল শ্রেণি-পেশার মানুষের আকাঙ্ক্ষা পূরণে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। তিনি আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিশংসনের প্রস্তাব উত্থাপনের বিষয়ে ১১ দলীয় জোট ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ থেকে ১৪ মার্চ পর্যন্ত চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুরসহ সারাদেশে বিভাগীয় পর্যায়ে ১০ দিনব্যাপী ইফতার মাহফিলের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

'বিপ্লব, বিকল্প ও বিনির্মাণ' স্লোগানে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রতিষ্ঠার এক বছর পূর্তিতে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

'বিপ্লব, বিকল্প এবং বিনির্মাণ' প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিকাল ৪টায় রাজধানীর ধানমন্ডিতে আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে সমাবেশ ও ইফতার মাহফিলসহ গত এক বছরের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীর আয়োজন রাখা হয়েছে। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন। জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতরাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মন্ত্রীর বাসভবনে গিয়ে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল শ্রেণি-পেশার মানুষের আকাঙ্ক্ষা পূরণে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। তিনি আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিশংসনের প্রস্তাব উত্থাপনের বিষয়ে ১১ দলীয় জোট ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ থেকে ১৪ মার্চ পর্যন্ত চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুরসহ সারাদেশে বিভাগীয় পর্যায়ে ১০ দিনব্যাপী ইফতার মাহফিলের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ