ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধর্মের নামে ফ্যাসিবাদ সহ্য করা হবে না: অর্থ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের নামে ফ্যাসিবাদ সহ্য করা হবে না: অর্থ প্রতিমন্ত্রী
চিত্র : সংগৃহীত

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশে উগ্রদক্ষিণপন্থা মাথাচারা দিয়ে উঠছে, যা দেশের কল্যাণ চায় না। তিনি আরও বলেন, ধর্মের নামে কোনো ফ্যাসিবাদও আমরা সহ্য করব না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃত্বে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

জোনায়েদ সাকি বলেন, “একদিকে যেমন জাতিবাদী ফ্যাসিবাদ আমরা মোকাবিলা করেছি, আজকে ধর্মের নামে কোনো ফ্যাসিবাদও আমরা সহ্য করব না। বিএনপির নেতৃত্বে যে ঐক্য আছে, সেই ঐক্য সারাদেশে বজায় রাখতে হবে। ঐক্য থাকলে বাংলাদেশ গণতান্ত্রিক, সার্বভৌম, ন্যায়বিচারের ভিত্তিতে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে পারবে।”

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পরই দ্রুত বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছেন। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম ও অন্যান্য ধর্মালম্বীদের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ধর্মের নামে ফ্যাসিবাদ সহ্য করা হবে না: অর্থ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশে উগ্রদক্ষিণপন্থা মাথাচারা দিয়ে উঠছে, যা দেশের কল্যাণ চায় না। তিনি আরও বলেন, ধর্মের নামে কোনো ফ্যাসিবাদও আমরা সহ্য করব না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃত্বে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

জোনায়েদ সাকি বলেন, “একদিকে যেমন জাতিবাদী ফ্যাসিবাদ আমরা মোকাবিলা করেছি, আজকে ধর্মের নামে কোনো ফ্যাসিবাদও আমরা সহ্য করব না। বিএনপির নেতৃত্বে যে ঐক্য আছে, সেই ঐক্য সারাদেশে বজায় রাখতে হবে। ঐক্য থাকলে বাংলাদেশ গণতান্ত্রিক, সার্বভৌম, ন্যায়বিচারের ভিত্তিতে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে পারবে।”

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পরই দ্রুত বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছেন। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম ও অন্যান্য ধর্মালম্বীদের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ