ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খুলনায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

খুলনায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
চিত্র : সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে পূর্বশত্রুতার জেরে মুরাদ খান (৪৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ খান উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আলীর ছেলে। তিনি দিঘলিয়া উপজেলা যুবদলের সদস্য এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, খুলনা শহর থেকে নিজ বাড়ি হাজীগ্রামে ফেরার পথে সেনহাটী মিয়া পাড়া মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তার গতিরোধ করে। পরিস্থিতি বুঝে মুরাদ দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। তবে সেখান থেকেও তাকে টেনে বের করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়।

একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খুলনায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে পূর্বশত্রুতার জেরে মুরাদ খান (৪৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ খান উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আলীর ছেলে। তিনি দিঘলিয়া উপজেলা যুবদলের সদস্য এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, খুলনা শহর থেকে নিজ বাড়ি হাজীগ্রামে ফেরার পথে সেনহাটী মিয়া পাড়া মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তার গতিরোধ করে। পরিস্থিতি বুঝে মুরাদ দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। তবে সেখান থেকেও তাকে টেনে বের করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়।

একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ