পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, “সমাজে মাদক থাকবে না”– প্রধানমন্ত্রীর দেয়া অন্যতম অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে রাজধানীতে বিশেষ অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা পরিদর্শন করেন নতুন আইজিপি। তিনি বলেন, রাজনৈতিক দলের আড়ালে যারা অপরাধ কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি পুলিশের ইউনিফর্ম ও ভিজিবল পোশাকের মান উন্নয়নের কথাও উল্লেখ করেন।
পরিদর্শনের আগে সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় ডিএমপির সোয়াট টিম ও প্রশিক্ষিত ডগ স্কোয়াডের ২০০-এরও বেশি সদস্য। অভিযানে এলাকার বিভিন্ন স্থানে দল ভাগ করে চিরুনি অভিযান চালানো হয় এবং মাদক জব্দ করা হয়।
আইজিপি আলী হোসেন ফকির জানিয়েছেন, রাজধানীর অপরাধপ্রবণ এলাকায় শুরু হওয়া এই বিশেষ অভিযান চলতি ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন