ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আধুনিক ব্যবস্থাপনায় গণমাধ্যমকে রূপান্তরের অঙ্গীকার: তথ্যমন্ত্রী

মোঃ সুজন শরীফ
মোঃ সুজন শরীফ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আধুনিক ব্যবস্থাপনায় গণমাধ্যমকে রূপান্তরের অঙ্গীকার: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন

তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে। একইসঙ্গে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করে এর ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল সার্কিট হাউজে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা ও ইকোসিস্টেমের সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমকে আরও কার্যকর করতে হবে। তথ্য মন্ত্রণালয় যে সময়ে গঠিত হয়েছিল, তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের এত বিস্তার ছিল না। বর্তমানে প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের যে ব্যাপক প্রসার ঘটেছে, তার সঙ্গে সমন্বয় করে নীতিমালা ও ব্যবস্থাপনা হালনাগাদ করা প্রয়োজন, যা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা ও জবাবদিহিতা একে অপরের পরিপূরক। সরকার এমন একটি পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর, যেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং একইসঙ্গে পেশাগত মানদণ্ড বজায় থাকবে।

এর আগে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ’র অনুদানের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে ৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এ সময় বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আধুনিক ব্যবস্থাপনায় গণমাধ্যমকে রূপান্তরের অঙ্গীকার: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ