হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কাওরাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের তহবিলের টাকা নিয়ে বিরোধ এবং এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন ও তাইতুল মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।
এরই জেরে গত ২০ ফেব্রুয়ারি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে একজন বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে সন্ধ্যার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্র, টেঁটা ও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ দীর্ঘ সময় চলায় নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন