ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শিশুর প্রশ্নে হাসলেন প্রধানমন্ত্রী: ‘আমি তো রোজা রাখি’

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

শিশুর প্রশ্নে হাসলেন প্রধানমন্ত্রী: ‘আমি তো রোজা রাখি’
শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়। ছবি: সংগৃহীত

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কুশল বিনিময়কালে এক শিশুর সরল প্রশ্নে হাস্যোজ্জ্বল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক শিশু জানতে চায়, ‘আপনি কি রোজা রাখেন?’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে এই আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করতে গেলে তারা তাকে ঘিরে ধরে।

এ সময় এক শিশু অত্যন্ত সাবলীলভাবে প্রশ্ন করে বসে, “আপনি রোজা রাখেন?” শিশুর এমন প্রশ্নে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। প্রধানমন্ত্রীও হাসিমুখে উত্তর দেন, “আমি তো রোজা রাখি।” এ সময় পাশ থেকে আরেক শিশু গর্বের সঙ্গে বলে ওঠে, “আঙ্কেল, আমি সব রোজা রাখি।” কথা শুনে প্রধানমন্ত্রী তার মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন এবং উৎসাহিত করে বলেন, “ভেরি গুড”।

শিশুদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে হাত মেলান এবং তাদের পড়ালেখার খোঁজখবর নেন। দেশের শীর্ষ নেতার এমন সহজ ও প্রাণবন্ত সান্নিধ্য পেয়ে উপস্থিত শিশুরাও বেশ উচ্ছ্বসিত ছিল। দীর্ঘ সময় পর দেশের কোনো রাষ্ট্রপ্রধানকে প্রটোকলের কঠোর বেড়াজাল ভেঙে এভাবে সাধারণ শিশুদের সঙ্গে মিশতে দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন উপস্থিত মুসল্লিরাও।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শিশুর প্রশ্নে হাসলেন প্রধানমন্ত্রী: ‘আমি তো রোজা রাখি’

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কুশল বিনিময়কালে এক শিশুর সরল প্রশ্নে হাস্যোজ্জ্বল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক শিশু জানতে চায়, ‘আপনি কি রোজা রাখেন?’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে এই আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করতে গেলে তারা তাকে ঘিরে ধরে।

এ সময় এক শিশু অত্যন্ত সাবলীলভাবে প্রশ্ন করে বসে, “আপনি রোজা রাখেন?” শিশুর এমন প্রশ্নে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। প্রধানমন্ত্রীও হাসিমুখে উত্তর দেন, “আমি তো রোজা রাখি।” এ সময় পাশ থেকে আরেক শিশু গর্বের সঙ্গে বলে ওঠে, “আঙ্কেল, আমি সব রোজা রাখি।” কথা শুনে প্রধানমন্ত্রী তার মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন এবং উৎসাহিত করে বলেন, “ভেরি গুড”।

শিশুদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে হাত মেলান এবং তাদের পড়ালেখার খোঁজখবর নেন। দেশের শীর্ষ নেতার এমন সহজ ও প্রাণবন্ত সান্নিধ্য পেয়ে উপস্থিত শিশুরাও বেশ উচ্ছ্বসিত ছিল। দীর্ঘ সময় পর দেশের কোনো রাষ্ট্রপ্রধানকে প্রটোকলের কঠোর বেড়াজাল ভেঙে এভাবে সাধারণ শিশুদের সঙ্গে মিশতে দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন উপস্থিত মুসল্লিরাও।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ