ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সিরাজ উদ্দিন সরকার বিদ্যা নিকেতন এন্ড কলেজের ফলাফল মারাত্মক বিপর্যয়

মোঃ মেহেদি হাসান সোহাগ
মোঃ মেহেদি হাসান সোহাগ
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সিরাজ উদ্দিন সরকার বিদ্যা নিকেতন এন্ড কলেজের ফলাফল মারাত্মক বিপর্যয়
ছবি: সংগৃহীত

সিরাজ উদ্দিন সরকার বিদ্যা নিকেতন এন্ড কলেজ ২০২৬ সালের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফলে সিরাজ উদ্দিন সরকার বিদ্যা নিকেতন এন্ড কলেজে মারাত্মক হতাশা দেখা দিয়েছে। এ বছর কলেজটি থেকে মাত্র ৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করতে সক্ষম হয়েছেন।

অন্যদিকে একই পরীক্ষায় সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের শিক্ষার্থীরা মোট ১৬৮ জন বৃত্তি লাভ করেছেন। এই ফলাফলের পার্থক্য দুই প্রতিষ্ঠানের মধ্যে স্পষ্ট ও বড় ধরনের ব্যবধান তৈরি করেছে।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে এই দুই কলেজের বৃত্তি ফলাফল প্রায় সমপর্যায়ে থাকত। ২০২৬ সালের পরীক্ষায় এমন উল্লেখযোগ্য পার্থক্য তৈরি হওয়ায় অভিভাবক মহলে চরম হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। অনেকে শিক্ষার মান, প্রস্তুতি পদ্ধতি এবং একাডেমিক তদারকি নিয়ে প্রশ্ন তুলছেন।

শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ফলাফলের এ ধরনের বড় ফারাক শিক্ষার্থীদের প্রস্তুতি, শিক্ষক নির্ধারিত পাঠ পরিকল্পনা এবং পরিচালনাগত ব্যবস্থাপনার সাথে জড়িত। তারা আশা প্রকাশ করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন ও ফলাফলের সমতা বজায় রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সিরাজ উদ্দিন সরকার বিদ্যা নিকেতন এন্ড কলেজের ফলাফল মারাত্মক বিপর্যয়

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সিরাজ উদ্দিন সরকার বিদ্যা নিকেতন এন্ড কলেজ ২০২৬ সালের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফলে সিরাজ উদ্দিন সরকার বিদ্যা নিকেতন এন্ড কলেজে মারাত্মক হতাশা দেখা দিয়েছে। এ বছর কলেজটি থেকে মাত্র ৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করতে সক্ষম হয়েছেন।

অন্যদিকে একই পরীক্ষায় সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের শিক্ষার্থীরা মোট ১৬৮ জন বৃত্তি লাভ করেছেন। এই ফলাফলের পার্থক্য দুই প্রতিষ্ঠানের মধ্যে স্পষ্ট ও বড় ধরনের ব্যবধান তৈরি করেছে।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে এই দুই কলেজের বৃত্তি ফলাফল প্রায় সমপর্যায়ে থাকত। ২০২৬ সালের পরীক্ষায় এমন উল্লেখযোগ্য পার্থক্য তৈরি হওয়ায় অভিভাবক মহলে চরম হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। অনেকে শিক্ষার মান, প্রস্তুতি পদ্ধতি এবং একাডেমিক তদারকি নিয়ে প্রশ্ন তুলছেন।

শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ফলাফলের এ ধরনের বড় ফারাক শিক্ষার্থীদের প্রস্তুতি, শিক্ষক নির্ধারিত পাঠ পরিকল্পনা এবং পরিচালনাগত ব্যবস্থাপনার সাথে জড়িত। তারা আশা প্রকাশ করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন ও ফলাফলের সমতা বজায় রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ