ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কক্সবাজারের কলাতলীতে এলপিজি পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, আগুনে দগ্ধ ১০

এলপিজি পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, আগুনে দগ্ধ ১০

কক্সবাজারের কলাতলী আদর্শ গ্রামে একটি নতুন এলপিজি গ্যাস পাম্পে গ্যাস লিকেজের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। এছাড়া ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যসহ এলাকার বহু মানুষ গ্যাসের তীব্র গন্ধে অসুস্থ হয়ে পড়েছেন। 

বুধবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে পাম্পটিতে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত অবনতি হলে আগুনের ঝুঁকি এড়াতে পাম্পের ট্যাংকিতে থাকা গ্যাস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে পুরো এলাকায় গ্যাসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

রাত সাড়ে ১০টার পর পাম্পটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও একাধিক বিস্ফোরণ ঘটে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। কলাতলী আদর্শ গ্রামসহ আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ দূরত্বে সরে যেতে মাইকিং করে সতর্ক করা হয়।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কক্সবাজার ইউনিটসহ জেলার মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করছেন।

গ্যাস লিকেজ নিয়ন্ত্রণ ও আগুন নেভানোর সময় কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে দগ্ধ ১০ জনের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হয়েছে বলে কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘটনার খবর পেয়ে রাতে জেলা প্রশাসক আবদুল মান্নান হাসপাতাল পরিদর্শন করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারাও আহতদের দেখতে হাসপাতালে যান।

ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুরো এলাকায় ধূমপান, আগুন জ্বালানো কিংবা চুলা ব্যবহার থেকে বিরত থাকতে মাইকিং করে নির্দেশনা দেওয়া হচ্ছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনাস্থলে অবস্থান করছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কক্সবাজারের কলাতলীতে এলপিজি পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, আগুনে দগ্ধ ১০

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ