দেশের কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে বড় পরিবর্তন আসছে। বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অভিজ্ঞ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) মো. মোস্তাকুর রহমান।
নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হতে যাওয়া মোস্তাকুর রহমান এই সেক্টরে তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষণ বিভাগ থেকে বি.কম (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাদার জীবনে তিনি তাঁর মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন, যা তাঁকে দেশের অর্থনীতির এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য করে তুলেছে।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে নতুন এই পরিবর্তনের ফলে দেশের আর্থিক খাতের সংস্কার ও মুদ্রানীতি ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
একই দিনে প্রশাসনের আরও কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের খবর পাওয়া গেছে। পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পদ থেকে অব্যাহতি নিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী এবং নবনিযুক্ত আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন